দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পদধারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের পুলিশের হাতে তুলে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে সাখাওয়াত হোসেন খান বলেন, পদধারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের পুলিশের হাতে তুলে দিতে হবে। তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। নেতাকর্মীদের প্রতিদিন মাঠে থেকে রুটিন করে কর্মসূচি পালনের আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রতিটি পাড়া-মহল্লায় আওয়ামী লীগের দোসরদের খুঁজে বের করে তাকে জানাতে হবে। পরে পুলিশ পাঠিয়ে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে। তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন।
আওয়ামী লীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর বিএনপির সদস্য শওকত হাসেম শকু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা এবং বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে, একই দিন সন্ধ্যায় আগামী ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত মহানগর বিএনপির প্রস্তুতি সভায়ও বক্তব্য দেন সাখাওয়াত হোসেন খান।
তিনি বলেন, বিরোধী দলে থাকাকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছে। দায়িত্ব গ্রহণের মাত্র ১০ মাসের মাথায় কেউ বিএনপিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তা কখনোই সম্ভব হবে না।
যে আই