• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি
  • রাজাপুর

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ, মুখোমুখি স্থানীয়রা ও ঠিকাদার

ঝালকাঠি প্রতিনিধি
  ১১ জুলাই ২০২৬, ২১:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি দেশ টিভি
ছবি দেশ টিভি

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহরশংকর এলাকায় নির্মাণাধীন একটি সেতুর কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবিতে শুক্রবার সকালে নির্মাণকাজ বন্ধ করে দেন স্থানীয়রা। ঘটনাটি ঘিরে উপজেলা প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থায়নে নির্মিতব্য সেতুর কাজে শুরু থেকেই নানা ধরনের অনিয়ম হয়ে আসছে। নকশা ও প্রকৌশলগত মানদণ্ড উপেক্ষা করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সেতুর পাইলিংয়ের ক্ষেত্রে নির্ধারিত ৬০ ফুটের পরিবর্তে মাত্র ১৫ ফুট পাইল ব্যবহার করা হচ্ছে। এছাড়া ব্ল্যাক স্টোনের পরিবর্তে হোয়াইট স্টোন, সিলেটি বালুর পরিবর্তে স্থানীয় বালু এবং ২০ মিলিমিটার রডের পরিবর্তে ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

তাদের আরও অভিযোগ, চলমান বন্যা পরিস্থিতিতে পানির নিচে ঢালাই কাজ করা হয়েছে, যা নির্মাণকাজের মান নিয়ে আরও বড় প্রশ্ন তৈরি করেছে। শুধু তাই নয়, কাজের সময় উপজেলা প্রকৌশলীর প্রতিনিধি উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও তার অনুপস্থিতিতেই ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে আসছে।

এলাকাবাসীর দাবি, এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করে দিলে ঠিকাদার ঘটনাস্থলে এসে উল্টো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং একইভাবে কাজ সম্পন্ন করবেন বলে হুমকি দেন। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ আরও বেড়ে যায়।

স্থানীয়দের মতে, সরকারি উন্নয়ন প্রকল্পের নামে নিম্নমানের কাজের মাধ্যমে একদিকে যেমন রাষ্ট্রীয় অর্থ অপচয় হচ্ছে, অন্যদিকে জননিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে। তারা অবিলম্বে নির্মাণকাজের তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, ‘আমরা এখন পর্যন্ত এই সেতুর কাজ শুরু করিনি। ঠিকাদার কেন আমাদের না জানিয়ে কাজ শুরু করেছেন, সে বিষয়ে তাকে নোটিশ দিয়ে কৈফিয়ত চাওয়া হবে।” ওই কাজের তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী (এসও) আবুল বাসার বলেন, “ব্রিজের কাজের আদেশ অনেক আগেই দেওয়া হয়েছিল। যার মেয়াদ গত ১৫ জুন শেষ হয়েছে। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মেয়াদ বাড়ানোর আবেদন না করে এবং আমাদের না জানিয়েই তারা কাজ শুরু করে। আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।’

আরও পড়ুন

আদালত নয়, সালিশেই শেষ দুই ভাইয়ের ২০ বছরের জমি বিরোধ

বগুড়ায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

শেরপুরে সীমান্ত সড়কে পাহাড়ধস, যান চলাচল বন্ধ

উপজেলা প্রকৌশলীর এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ও তদারকি ছাড়াই কীভাবে সরকারি প্রকল্পের কাজ শুরু হলো এবং কার ছত্রচ্ছায়ায় এতদিন তা চলতে থাকল। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার এবং রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রফিকুল ইসলাম মৃধা প্রকৌশলীদের বক্তব্যকে অসত্য দাবি করে বলেন, “কাজের মেয়াদ শেষ হওয়ার পর আমরা মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছি। আরও তিন মাস সময় আমরা পাবো। কাজের লে-আউট করার সময় এসও আবুল বাসার উপস্থিত ছিলেন।”

তিনি আরও বলেন, ‘আমাদের কাজ কেউ বন্ধ করেনি। ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে আমরাই কাজ করিনি। রবিবার ব্রিজের পাইল বসানো হবে। আপনাদের (সাংবাদিকদের) দাওয়াত, এসে দেখে যাইয়েন।’

কেএম

  • ঝালকাঠি
  • অনিয়ম
  • ঠিকাদার
এ সম্পর্কিত আরও খবর
সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মায়ের বিরুদ্ধে মামলা
সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মায়ের বিরুদ্ধে মামলা
সাত দিনেই উঠে গেল মহাসড়কের কার্পেটিং, জনদুর্ভোগ চরমে
সাত দিনেই উঠে গেল মহাসড়কের কার্পেটিং, জনদুর্ভোগ চরমে
সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে প্রস্তাবিত স্থান পরিদর্শন
সুগন্ধা নদীতে সেতু নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে প্রস্তাবিত স্থান পরিদর্শন
মেঘ দেখলেই প্রতিবেশীর ঘরে আশ্রয়, ভাঙাচোরা ঘরে মানবেতর জীবন ডালিম বেগমের
মেঘ দেখলেই প্রতিবেশীর ঘরে আশ্রয়, ভাঙাচোরা ঘরে মানবেতর জীবন ডালিম বেগমের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।