• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরিশাল

১৩ জুলাই ব‌রিশালে আসছেন প্রধানমন্ত্রী, চলছে নানা প্রস্তুতি

বরিশাল প্রতিনিধি
  ১১ জুলাই ২০২৬, ১৯:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আগামী সোমবার বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির দলীয় প্রধান হিসেবে বরিশালে সফর করলেও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই প্রথম যাচ্ছেন বরিশালে। ফলে সাজ সাজ রব পুরো দক্ষিণাঞ্চল জুড়ে। বিএনপির নেতাকর্মীরা প্রিয় মানুষকে কাছে পেতে গুনছেন অপেক্ষার প্রহর। বরণ করে নিতে নিচ্ছেন নানা প্রস্তুতি। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বরিশালে কাঙ্খিত নানা উন্নয়ন শুরু হবে বলে আশা দক্ষিনাঞ্চলবাসীর। আর সব ধরনের প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা জানায় প্রশাসন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বরিশাল জুড়ে বইছে আনন্দের বন্য। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা একের পর এক করছেন আনন্দ মিছিল। দফায় দফায় চলছে প্রস্তুতি সভা। সাজ সাজ রব পুরো দক্ষিণাঞ্চল জুড়ে। এতোসব আয়োজনের কারন বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণের নেতৃত্বে প্রথম আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুখ ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে বিকালে আনন্দ র‍্যালী, একই দিন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান মঞ্জু, মহানগর ছাত্রদলের আহবায়ক এনামুল হাসান তাসনিম ও সদস্য সচিব নাভিদ খান তুষার এবং সবশেষ শনিবার সকালে বরিশাল সদর উপজেলা বিএনপি এবং বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে তারেক রহমানকে স্বাগত জানিয়ে র‍্যালী করা হয়।

নেতাকর্মীরা জানান, এর আগে বিএনপির দলীয় প্রধান হিসেবে বরিশালে আসলেও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই প্রথম আসছেন বরিশালে। ফলে নেতাকর্মীরা প্রিয় মানুষকে কাছে পেতে গুনছেন অপেক্ষার প্রহর। বরন করে নিতে নিচ্ছেন নানা প্রস্তুতি।

কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম বলছিলেন, প্রধানমন্ত্রী বরিশালের শিল্পকলা একাডেমীতে বরিশালের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সভা করবেন। যেহেতু দখিনের মানুষের কাছে অত্যন্ত প্রিয় তিনি। তাই তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে ব্যাপক জনসমাগম হবে।

বরিশাল মহানগর ছাত্রদলের আহবায়ক এনামুল হাসান তাসনিম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রদল সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সাংগঠনিক সভায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকা প্রধান সমস্যাগুলো তার সামনে তুলে ধরার চেষ্টা করবো।

এদিকে ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বরিশালকে বিভাগ হিসেবে ঘোষনা দিয়ে যেমন উন্নয়নে এগিয়ে দিয়েছিলেন তেমনি তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে বরিশালে আগমনের মধ্য দিয়ে কাঙ্খিত নানা উন্নয়ন শুরু হবে বলে আশা দক্ষিনাঞ্চলবাসীর।

মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেছেন, আমরা আশায় বুক বেঁধে রয়েছি যে আমাদের নেতা আমাদের কাছে আসবেন। বরিশালের উন্নয়নের জন্য তিনি তার সফরকালে অনেক কিছু দিয়ে যাবেন বলে আশা রাখছি।

মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন বলেন, প্রধানমন্ত্রীর আগমনের খবরে শুধু আমাদের নেতাকর্মীরাই নয় সাধারণ জনগন উচ্ছ্বসিত। দক্ষিণাঞ্চলের কাঙ্খিত উন্নয়নে এই সফর বেশ গুরুত্ব বহন করবে বলে মনে করছি।

আগামী ১৩ জুলাই সকাল সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোর ও বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বেলা তিনটায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি চলছে ব্যাপক ভাবে। নগরীজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সার্কিট হাউজ ও শিল্পকলা একাডেমীকে নতুন ভাবে সাজানো হচ্ছে। পাশাপাশি তার সফর স্থল প্রতিনিয়ত পরিদর্শন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ ও বরিশাল জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

বিলকিস জাহান শিরিণ জানিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রথম বরিশাল সফর করছেন। বরিশালবাসী তাকে বরণে অপেক্ষা করছেন। আমাদের চাওয়া বলতে উনি জানেন বরিশালের কি কি প্রয়োজন। ছয় লেন, রেল লাইন ও ভোলা-বরিশাল সেতুর প্রয়োজনীতা সম্পর্কে তিনি অবহিত। তারপরও আমাদের আরো কি দরকার সেটি সাংগঠনিক সভায় বলবো। তবে চাওয়ার আগেই তিনি দিয়ে দিচ্ছেন সব কিছু। প্রধানমন্ত্রী সাগরদি খাল পাড়ে বৃক্ষরোপণ করবেন। সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি শেষের পথে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মূলত খাল খনন ও বৃক্ষ রোপণ কর্মসূচীর জন্য বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালবাসীর আশা আকাঙ্খার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে গৌরনদী উপজেলা থেকে বরিশাল পর্যন্ত নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, সীমান্তে আটক ৪

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি ১৩ জুলাই সোমবার সকালে ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোড় ও বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেবেন। দুপুরে সার্কিট হাউসে বিরতির পর বেলা ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে চলতি বছরে ৪ ফেব্রুয়ারি বরিশাল সফর করেন তারেক রহমান। এ সময় ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

কেএম

  • প্রধানমন্ত্রী
  • তারেক রহমান
  • বরিশাল
এ সম্পর্কিত আরও খবর
শিক্ষা প্রতিষ্ঠান হলো সমাজের জ্ঞানের বাতিঘর, শিক্ষকেরা আলোর বাহক: তথ্যমন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান হলো সমাজের জ্ঞানের বাতিঘর, শিক্ষকেরা আলোর বাহক: তথ্যমন্ত্রী
ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা কমবে: তারেক রহমান
ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা কমবে: তারেক রহমান
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি
ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।