দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুর সদর উপজেলার খানপুর-দায়নুড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন পুরুষ ও এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ জুলাই) সকালে সীমান্ত টহলের সময় তাদের আটক করা হয়। বর্তমানে তারা দুই দেশের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের পরিচয় নিশ্চিত করতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
বিজিবি মিডিয়া সেলের কর্মকর্তা শেখ সায়েখ জানান, শনিবার সকাল ৬টার দিকে দিনাজপুর সদর উপজেলার খানপুর-দায়নুড় সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় তিনজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়েছে। বর্তমানে তারা দুই দেশের শূন্যরেখায় অবস্থান করছেন।
বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তারা বাংলাদেশি নাকি ভারতীয় নাগরিক, তা নিশ্চিত করা হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, যোগ করেন তিনি।
কেএম