দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালির কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার মধ্যে একটি মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। তবে ট্রলারে থাকা আরও ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে পায়রা বন্দর সংলগ্ন গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা হলেন কালাম (৫৫) ও শহীদ (৫৭)।
উদ্ধার হওয়া জেলে দুলাল মাঝি জানান, মহিপুর মৎস্যবন্দরের উদ্দেশ্যে ফেরার পথে হঠাৎ সাগরে বৈরী আবহাওয়া শুরু হয়। অল্প সময়ের মধ্যে বাতাসের গতি বেড়ে যায় এবং উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় কালাম ও শহীদ ট্রলারের কেবিনে থাকায় তারা পানিতে তলিয়ে যান। অন্য ১২ জন জেলে দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর উদ্ধার হন।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে দুলাল মাঝি, কামাল (৩৫), মনির (৩৮), ইমরান (২৫), জামাল (৩৫) ও শামীম (৩২) রয়েছেন। ট্রলারে মোট ১৪ জন জেলে ছিলেন বলে জানা গেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম বলেন, দুর্ঘটনার পর উদ্ধার হওয়া জেলেরা প্রায় ১২ ঘণ্টা সাগরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন। ট্রলারডুবি বা দুই জেলে নিখোঁজ হওয়ার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি।
তিনি বলেন, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। নিখোঁজদের পরিবার বা ট্রলার মালিকের পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রয়োজনীয় আইনগত সহায়তা ও পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জে আই