• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

ময়মনসিংহে পানিতে ডুবে দুই বোনসহ ৪ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৬, ২৩:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের তিন উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই বোনসহ চার কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৫ জুলাই) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে গৌরীপুর, গফরগাঁও ও ফুলপুর উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামের সুলতান মিয়ার দুই মেয়ে রিয়ামনি (৮) ও ইলমা আক্তার (৪), গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামের শামছুল আলমের মেয়ে মুনতাহা (দেড় বছর) এবং ফুলপুর উপজেলার বেলটিয়া গ্রামের সায়েদুল ইসলামের মেয়ে লামিয়া আক্তার (৪)।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, গৌরীপুরে দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পর রিয়ামনি তার ছোট বোন ইলমাকে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে যায়। একপর্যায়ে ইলমা কাদায় পড়ে গেলে তাকে পরিষ্কার করতে গিয়ে পুকুরের পানিতে নামে। তখন ইলমা পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে রিয়ামনিও পানিতে ডুবে যায়।

ঘটনাটি দেখতে পেয়ে আরেক শিশু পরিবারের সদস্যদের খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। রিয়ামনিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নিখোঁজ ইলমাকে স্থানীয়রা খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে গফরগাঁও উপজেলার বাগুয়া গ্রামে দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় মুনতাহা। পরে তাকে খুঁজতে গিয়ে স্বজনরা পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি দুর্ঘটনাজনিত। শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লাবিবা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

অপরদিকে ফুলপুর উপজেলার বেলটিয়া গ্রামে বিকাল ৩টার দিকে বাড়ির পাশের পানিতে ডুবে লামিয়া আক্তারের মৃত্যু হয়।

ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জে আই

  • পানিতে ডুবে মৃত্যু
  • ময়মনসিংহ
এ সম্পর্কিত আরও খবর
কুড়িগ্রামে নালার পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু
কুড়িগ্রামে নালার পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু
ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
ময়মনসিংহে দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার কারাদন্ড
ময়মনসিংহে দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার কারাদন্ড
এইচএসসি পরীক্ষা শুরুর আগে ময়মনসিংহে পরীক্ষার্থীর মৃত্যু
এইচএসসি পরীক্ষা শুরুর আগে ময়মনসিংহে পরীক্ষার্থীর মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।