• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • রাজশাহী

হেলমেট না থাকলে তেল দেওয়া হচ্ছে না বাইকে

দেশ টিভি ডেস্ক
  ১১ আগস্ট ২০২৩, ২১:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চালকের হেলমেট না থাকলে কোনো বাইকে তেল দেওয়া হবে না, পাঁচ বছর পর আবারও এমন কর্মসূচিতে জোর দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আরএমপির নতুন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার সম্প্রতি এখানে যোগ দিয়ে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি শুরু করেছেন। পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

‘আপনার সচেতনতাই বাঁচাতে পারে আপনার ও আপনার পরিবারের জীবন’ এই স্লোগানে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে পুলিশ এ উদ্যোগ নিয়েছে। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরেও আরএমপির পক্ষ থেকে এ ধরনের নিয়ম চালু করা হয়েছিল। তখনো পাম্পগুলোয় এ নিয়ে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছিল। প্রথমদিকে বিষয়টি মানা হলেও পরে আর তা কেউই মানছিলেন না। চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে কিছু হেলমেটও বিনা মূল্যে বিতরণ করে পুলিশ। এখন আবারও ‘নো হেলমেট, নো ফুয়েল’ নিয়ম চালু করা হলো।

এ কর্মসূচির অংশ হিসাবে গত বুধবার আরএমপির এলাকায় থাকা ২৩টি পেট্রল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ লেখা ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপির পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্যও বলা হয়েছে। সব ফুয়েল পাম্প মালিক আরএমপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরএমপির পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে নগরীর বিভিন্ন স্থানে সাইলেন্সার বিহীন মোটরসাইকেলে বেপরোয়া গতির বাইকারদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া হেলমেট না পরার কারণে সামান্য দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী মারা যাচ্ছেন, অনেকে গুরুতর আহত হচ্ছেন। নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকলেও সচেতনতা সৃষ্টি হচ্ছে না। এ জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরপরেও হেলমেট ব্যবহার না করলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ কর্মসূচি বাস্তবায়নে আরএমপি কমিশনার সবার সম্মিলিত সহযোগিতার আশা করে বলেন, ‘না হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচির পাশাপাশি আরএমপি ট্রাফিক বিভাগ ও সকল থানা ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, মোটরসাইকেলে তিনজন আরোহী ওঠা এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান শুরু করেছে। এ অভিযানে বুধবারই ৩৭টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ৪৬ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জেবি

  • হেলমেট
  • তেল
  • বাইক
  • পুলিশ
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
কাপাসিয়ায় চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
কাপাসিয়ায় চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
তিন জাহাজে বন্দরে এলো ১ লাখ টন জ্বালানি তেল
তিন জাহাজে বন্দরে এলো ১ লাখ টন জ্বালানি তেল
প্রচারণার সময় জেলা পরিষদের সদস্যকে ছুরিকাঘাত, হামলাকারী আটক
প্রচারণার সময় জেলা পরিষদের সদস্যকে ছুরিকাঘাত, হামলাকারী আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।