দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের কোটচাঁদপুরে হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য বরাদ্দ একটি সরকারি বাইসাইকেল অন্য একজনের নামে গ্রহণ করে নিজের নাতনিকে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বাইসাইকেলটি উপজেলা প্রশাসনের কাছে ফেরত দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২৪টি বাইসাইকেলসহ ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইলচেয়ার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের উপস্থিতিতে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অভিযোগ রয়েছে, এ সময় এক মাদ্রাসাছাত্রীর নামে বরাদ্দ থাকা একটি বাইসাইকেল নিজেই স্বাক্ষর করে গ্রহণ করেন তাজুল ইসলাম। পরে সেটি তিনি তার নাতনি মারিয়াকে দেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পরে ঝিনাইদহ-৩ আসনের জামায়াত-সমর্থিত সংসদ সদস্য মতিয়ার রহমানের হস্তক্ষেপে বুধবার দুপুরে বাইসাইকেলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফেরত দেওয়া হয়। পরে প্রশাসন প্রকৃত উপকারভোগী সুমাইয়া খাতুনের কাছে বাইসাইকেলটি হস্তান্তর করে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
এমএস/