• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • নীলফামারী

ওমানে মৃত্যুর ১৪ দিন পর কফিনবন্দি হয়ে ফিরলেন নীলফামারীর প্রবাসী

নীলফামারী প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৬, ১৯:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পরিবারের মুখে হাসি ফোটাতে ১০ বছর আগে ওমানে পাড়ি জমিয়েছিলেন নীলফামারীর মো. হাজিরুল ইসলাম (৪০)। কিন্তু জীবিকার সন্ধানে যাওয়া সেই প্রবাসী শেষ পর্যন্ত কফিনবন্দি হয়ে ফিরলেন জন্মভূমিতে। মৃত্যুর ১৪ দিন পর তার মরদেহ দেশে পৌঁছেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হাজিরুল ইসলাম নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খোকশাবাড়ী শাহপাড়া গ্রামের মৃত আমিজ উদ্দিনের ছেলে।

বিভিন্ন আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্ত্রী লাভলি বেগম, দুই মেয়ে ও একমাত্র ছেলে আব্দুল কাদের জিলানীর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে সংসারের অভাব-অনটন দূর করতে জমিজমা বিক্রি করে ওমানে যান হাজিরুল ইসলাম। সেখানে একটি খেজুর বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

গত ১৪ মে প্রতিদিনের মতো কাজে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে প্রায় ১০ মিটার উঁচু খেজুর গাছে উঠে কাজ করার সময় পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। এতে তার মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। সহকর্মীরা তাকে উদ্ধার করে ওমানের রুস্তাক হাসপাতালে ভর্তি করেন। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ২০ জুন তিনি মারা যান।

সহকর্মী মসিয়ার রহমান বলেন, ‘দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।’

আরও পড়ুন

শেরপুরে ধানক্ষেত থেকে নিখোঁজ ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন ঘিরে সংঘর্ষের শঙ্কা, জলঢাকায় ১৪৪ ধারা জারি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নিহতের ভাতিজা মো. রাব্বানী ইসলাম জানান, মরদেহ দেশে আনার কথা ছিল ৩০ জুন। তবে বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগায় আরও দুই দিন বিলম্ব হয়।

শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হাজিরুল ইসলামকে দাফন করা হয়। এ সময় আত্মীয়-স্বজন, প্রতিবেশী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

এমএস/

  • নীলফামারী
এ সম্পর্কিত আরও খবর
শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন ঘিরে সংঘর্ষের শঙ্কা, জলঢাকায় ১৪৪ ধারা জারি
শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন ঘিরে সংঘর্ষের শঙ্কা, জলঢাকায় ১৪৪ ধারা জারি
নীলফামারীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
নীলফামারীতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
চাঁদপুর-নীলফামারীতে মেডিকেল কলেজ-হাসপাতাল নির্মাণে উদ্যোগ
চাঁদপুর-নীলফামারীতে মেডিকেল কলেজ-হাসপাতাল নির্মাণে উদ্যোগ
জমি লিখে না দেওয়ায় মায়ের ঘরে আগুন দিলো ছেলে 
জমি লিখে না দেওয়ায় মায়ের ঘরে আগুন দিলো ছেলে 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।