দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের মুলাদী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তারের পর স্থানীয় লোকজন পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছে পুলিশ।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার সোহেল রানা বৃহস্পতিবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার থেকে আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভুইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় একদল স্থানীয় লোকজন পুলিশকে ঘিরে ধরে এবং একপর্যায়ে হ্যান্ডকাপসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর পুলিশ হ্যান্ডকাপ উদ্ধারে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে। পরে গভীর রাতে পুলিশের দেওয়া চাবি দিয়ে হ্যান্ডকাপ খুলে সেটি ফেরত দেওয়া হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ওসি খন্দকার সোহেল রানা বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছিলেন রাসেদুল ইসলাম সেতু ভুইয়া। তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার আরেকটি মামলা করেছেন।
তিনি আরও বলেন, সেতু ভুইয়াসহ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসির দাবি, ঘটনার পরপরই পুলিশ হ্যান্ডকাপটি উদ্ধার করতে সক্ষম হয়।
জে আই