দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহ পৌর এলাকার কালিকাপুর পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, কালিকাপুর পশ্চিমপাড়ার একটি এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা জব্দ করেছে পুলিশ।
আটকরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া এলাকার রাজিব মন্ডল (৩৫), ভড়ুয়াপাড়া এলাকার ইমরান হোসেন ইমন (২৫) এবং শৈলকুপা উপজেলার দুধম্বর চরপাড়া এলাকার মুনিয়া উম্মেজান অপি (২৪)। পুলিশ জানায়, মুনিয়া বর্তমানে ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর পশ্চিমপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ঝিনাইদহ সদর থানা পুলিশ জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
জে আই