দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামে প্রথমবারের মতো উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথ ‘আইস’ (মেথঅ্যামফেটামিন) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মাদক সংরক্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার বিকেলে জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির শয়নকক্ষের খাটের পাশের টেবিলের ড্রয়ারে রাখা একটি সাদা প্লাস্টিকের কৌটা থেকে ১০ গ্রাম ক্রিস্টাল মেথ ‘আইস’ এবং ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. শাহিন খান (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএনসি জানায়, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ ‘আইস’ অত্যন্ত উচ্চমাত্রার ও বিপজ্জনক মাদক। দেশে সীমিত আকারে এ মাদক উদ্ধার হলেও কুড়িগ্রাম জেলায় এই প্রথম এটি জব্দ করা হলো।
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন এসআই মিজ জান্নাতুল ফিরদৌস।
তিনি বলেন, জেলায় মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
জে আই