দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভাঙা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় পটুয়াখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, বাস-মিনিবাস শ্রমিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম ভাঙা-কুয়াকাটা মহাসড়ক। সড়কটিতে যানবাহনের চাপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে।
তারা আরও বলেন, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতির বিকাশে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা অত্যন্ত জরুরি। এতে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়ন হবে এবং যাতায়াত আরও নিরাপদ ও দ্রুততর হবে।
মানববন্ধন থেকে বক্তারা ভাঙা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
/অ