দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনের আগে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে সরকারবিরোধী আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।
রোববার (২৯ জুন) সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ১১ দলীয় ঐক্যজোটের মতবিনিময় সভায় এ কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
তিনি বলেন, জনগণ পরিবর্তন ও সংস্কারের প্রত্যাশায় রায় দিয়েছে। নির্বাচনের আগে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলা হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনা, আওয়ামী লীগের বিচার, স্বাধীন পররাষ্ট্রনীতি, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বড়লেখার আগর-উডশিল্পের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান।
তিনি চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও বলেন।
সভায় এনসিপি, জামায়াতে ইসলামী ও ঐক্যজোটের সহযোগী সংগঠনগুলোর নেতারা বক্তব্য দেন।
এর আগে নাসির উদ্দিন পাটোয়ারীর বড়লেখা সফরকে কেন্দ্র করে শহরে বিএনপির অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জে আই