দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া উপজেলায় পানিতে ডুবে নুসরাত নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত ওই গ্রামের শহিদুল্লাহর মেয়ে।
জানা গেছে, শিশুটি সকালে বাড়িতে খেলা করছিল। পরিবারের সদস্যরা নতুন ভবন নির্মাণের কাজে ব্যস্ত থাকায় সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য আবু তালেব মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।
এমএম/