দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে নৌবাহিনীর জেটি ঘাট সংলগ্ন সাগরে গোসল করতে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে রেজু ব্রিজ সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সায়েম। তার বয়স ২২ বছর। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে।
বিচকর্মীদের ইনচার্জ মাহবুবুর রহমান জানান, সকালে রেজু ব্রিজ সংলগ্ন নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিচকর্মী, কোস্ট গার্ড ও পুলিশকে খবর দেয়। পরে বিচকর্মী ও কোস্ট গার্ড সদস্যরা স্থানীয়দের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে। সায়েমের সঙ্গে আসা বন্ধু আরমান মৃতদেহের পরিচয় শনাক্ত করেছেন।
শনিবার দুপুরে সায়েম ও আরমান দুই বন্ধু ইনানীর নৌবাহিনীর জেটি ঘাট এলাকায় সমুদ্রে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে ঢেউয়ের স্রোতে সায়েম তলিয়ে যান। বন্ধু আরমান তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর বিচকর্মী, কোস্ট গার্ড ও পুলিশসহ সংশ্লিষ্টরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।
উদ্ধারকৃত মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমএম/