দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের চারজনসহ পাঁচজনকে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, এই হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক বিষয় নয়, আবার এটি হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক ইস্যুও নয়। এই ঘটনাকে পুঁজি করে কেউ যেন কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা না করে।
শনিবার (২৭ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদড়শন শেষে এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলের দোসর একটি মিডিয়া কৌশলে ভুল তথ্য প্রচার করে এ ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। আমি তাদের সতর্ক করে দিচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে সংশ্লিষ্ট ইলেকট্রনিক ও স্থানীয় গণমাধ্যমের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমপি আরও বলেন, স্থানীয় সাংবাদিকদের আমরা চিনি ও জানি। তবে কোনো উসকানিমূলক বা মিথ্যা তথ্য প্রচার করে যেন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আমরা এখানে রাজনীতি করতে আসিনি। মানবিক বিপর্যয় নিয়ে রাজনীতি করারও কোনো ইচ্ছা নেই। আমরা জনগণের সেবা করতে এসেছি। এই হত্যাকাণ্ডের ঘটনায় চাইলে বিদেশে বসেও বিবৃতি দেওয়া যেত, কিন্তু আমরা ঘটনাস্থলে এসেছি বাস্তব পরিস্থিতি দেখতে।
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল রাজনীতি করার চেষ্টা করলে তা অত্যন্ত দুঃখজনক। এমন নৃশংস হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক বিবৃতি দেওয়া উচিত নয়। এখানে রাজনীতির কিছু নেই; মানবিকতা ও বিবেকবোধই সবচেয়ে বড় বিষয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন।
কে