দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন প্রেমিক।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৩টার পর বরিশাল নগরীর সাগরদী ধানগবেষণা রোড এলাকায় সোনামদ্দিন সড়কের ‘রাগ’ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত প্রেমিক এবায়দুল ইসলাম রাইয়ান (২২) ওই এলাকার মৃত মাহবুব রহমান সিকদারের ছেলে এবং বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহতের চাচা বাবুল খাঁ জানান, রাইয়ানের সাথে তিলতা নামের এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত চার-পাঁচদিন ধরে রাইয়ানের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় সেই মেয়ে।
তিনি বলেন, রাইয়ানের মা অসুস্থ। তিনি বুধবার রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার গভীর রাতে প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলে রাইয়ান। এরপর তাকে ভিডিও কলে রেখেই রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ফ্যানের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাইয়ান।
চাচা আরও জানান, রাইয়ান যখন গলায় ফাঁস নেয় তখন তার প্রেমিকা বিষয়টি অন্য বন্ধুদের জানায়। রাতে তারা রাইয়ানের বাসায় ছুটে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করলেও মা গভির ঘুমে থাকায় তাৎক্ষণিক দরজা খোলেননি।
রাত পৌনে ৪টার দিকে মা সজাগ হয়ে দরজা খুলেন এবং রাইয়ানকে উদ্ধার করে মোটরসাইকেল যোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বন্ধুরা। এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম জানান, মৃতদেহ ময়না তদন্তে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেএম