দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমান সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিকট অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিকট অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক। অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি না হলে সরকারের জন্য এর পরিণতি দুঃখজনক হবে।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, নতুন অর্থবছরের বাজেট দেয়া হয়েছে। সেই বাজেটের বিশ্লেষণ করে আমি সংসদেও কথা বলেছি এবং এটি কতটুকু বাস্তবায়নযোগ্য বাজেট সেটাও একটি বড় প্রশ্ন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব দিক বিবেচনা করে মনে হয় সরকারের দু‘জন মন্ত্রীর ঘাড়ে ৫০ শতাংশ দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যবশত স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য সব মন্ত্রণালয়ের ব্যাপারে যতটুকু আগ্রহ-উৎসাহ এবং অতি তৎপরতা, এই তৎপরতা যদি উনি উনার নিজের মন্ত্রণালয়ে দেখাতেন তাহলে দেশবাসী উপকৃত হতো।’
বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মামলার ব্যবসা’ করার অভিযোগ তুলে রুমিন ফারহানা বলেন, ‘তারা (বিএনপি) শোন অ্যারেস্টের কালচার শুরু করেছে। একটি মামলা হয়েছে, জামিন নিয়েছে, সঙ্গে সঙ্গে আরেকটি মামলা। প্রতিটি এলাকায় এলাকায় বিএনপির লোকাল (স্থানীয়) নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে। এটা আমি সংসদেও বলেছি, সরকারকেও বলব এবং আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্র মন্ত্রীকেও বলব- বিষয়টি আপনি দেখবেন। কারণ, মনে রাখবেন নাথিং গোউজ অর আননোটিশড অ্যান্ড আনপানিশড (কোনোকিছুই দৃষ্টির আড়ালে থাকে না এবং কোনো অন্যায় শাস্তি ছাড়া পার পায় না)। আজকে আপনি যা করছেন, তার জন্য একদিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
কে