দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে দুধে পানি মিশ্রণের মিথ্যা অপবাদ দিয়ে গরুর খামাড়িদের মাথায় জনসম্মুখে দুধ ঢেলে শারীরিক নির্যাতনের অপরাধে কন্টেন্ট ক্রিয়েটর এনামুল বাঘাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) দুপুরে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট পূর্ব স্বরমঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এনামুল বাঘা পূর্ব স্বরমঙ্গল গ্রামের হারুন বাঘার ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো গত ২২ জুন (সোমবার) দুপুরে খালিয়া থেকে টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে আসেন গরু খামাড়ি গোকুল সহ বেশ কয়েকজন। এসময় ছোট একটি যন্ত্র নিয়ে বাজারে হাজির হন এনামুল।
ম্যাজিস্ট্রেট ভাব নিয়ে শুরু করেন ভেজাল দুধের অভিযান। গোকুল ও এক নারীসহ তিনজন দুধ বিক্রেতার দুধে পানি মেশানো আছে অভিযোগ তুলে দুইজনের মাথায় দুধ ঢেলে দেয় এনামুল এবং তাদের অকথ্য ভাষায় গালাগালিও করেন। এ ঘটনার সময় হাসি-ঠাট্টায় মসগুল ছিলেন উৎসুক জনতা। সেই ভিডিও এনামুল বাঘা তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করলে শুরু হয় আলোচনা সমালোচনা। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনামুল বাঘার বিচার দাবি করেন এলাকাবাসী। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, টেকেরহাট বাজারে উৎসুক জনতার মাঝে দাড়িয়ে একে একে দুটি দুধের বোতল হাতে নেন কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘা। এ সময় দুধের বোতলের মধ্যে ছোট একটি কাঠি সাদৃশ্য যন্ত্র দিলে কিছু অংশ ভেসে ওঠে। অভিযোগ তুলে এনামুল বাঘাকে বলতে শোনা যায় দুধে ৬ শো গ্রাম পানি মেশানো আছে, দুধের মালিক কে? খামাড়ি গোকুলসহ পরাপর দুইজন দুধের মালিক পরিচয় দিয়ে সামনে আসলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের মাথায় সব দুধ ঢেলে দেয় এবং শারীরিক ভাবে লাঞ্ছিত করে এনামুল বাঘা। এসময় উৎসুক জনগণকে হাসিঠাট্টা করতে দেখা যায়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, এনামুল বাঘাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এনামুল শুধু কনটেন্ট ক্রিয়েটর অপরাধীই নয়, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
কে