দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আগামী ২৮ জুন ৯৯ হাজার ৭২৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) নড়াইল সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের অবহিত করার জন্য আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ।
কর্মপরিকল্পনা উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু, ইপিআই সুপার দুলাল চন্দ্র গাইনসহ অন্যান্যরা।
সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ বলেন, ‘আগামী ২৮ জুন সারাদেশের ন্যায় নড়াইল জেলাতেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার তিনটি পৌরসভা ও ৩৯টি ইউনিয়নে ছয় মাস থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৮৪৪ জন শিশুকে এক লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৭ হাজার ৮৮২ জন শিশুকে দুই লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।’
তিনি আরও জানান, এ কার্যক্রম বাস্তবায়নে এক হাজার ২০টি কেন্দ্রে দুই হাজার ৪০ জন স্বেচ্ছাসেবক, ২৫০ জন কর্মী ও ১২০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে।
এমএম/