দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল সদর উপজেলায় ২ হাজার ৭৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আরিফুর রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্যর প্রতিনিধি অ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল, নড়াইল-২ আসনের সংসদ সদস্যর প্রতিনিধি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।
জানা গেছে, প্রত্যেক কৃষক ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন।
এমএম/