• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কক্সবাজার

উচ্ছেদের পরও কক্সবাজার সৈকতের বালিয়াড়ি পুনর্দখল 

কক্সবাজার প্রতিনিধি
  ২৫ জুন ২০২৬, ১০:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

আদালতের নির্দেশে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি থেকে ঝুপড়ি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পুনর্দখলের মাধ্যমে আবারও গড়ে উঠেছে শত শত দোকান, রেস্তোরাঁ ও অন্যান্য স্থাপনা। মামলা-পাল্টা মামলা এবং আদালতের আদেশের প্রেক্ষাপটে কয়েক দফা উচ্ছেদ ও পুনর্দখলের ঘটনা যেন ‘চোর-পুলিশ খেলা’র রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত হিসেবে পরিচিত কক্সবাজারে প্রতিদিন হাজারো পর্যটকের আগমন ঘটে। তবে পর্যটকদের চাপের পাশাপাশি বালিয়াড়ি দখল করে অপরিকল্পিত স্থাপনা নির্মাণের কারণে সৈকতের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পরিবেশবাদী সংগঠনগুলো।

এ প্রেক্ষাপটে উচ্চ আদালত সরকারের ১৯৯৯ সালের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) আইন অনুযায়ী সৈকতের জোয়ার-ভাটার সীমা থেকে ৩০০ মিটারের মধ্যে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম নিষিদ্ধ করে আদেশ দেন। আদালতের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে সৈকতের বালিয়াড়িতে গড়ে ওঠা ঝুপড়ি দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে।

সর্বশেষ গত ৯ মার্চ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ এক সপ্তাহের মধ্যে সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় ১২ মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে যৌথবাহিনী সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি থেকে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

তবে উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা আদালতে রিট আবেদন করার পর আবারও বালিয়াড়ি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ শুরু করেন। সম্প্রতি সুগন্ধা, কলাতলী ও আশপাশের এলাকায় শত শত অস্থায়ী দোকানপাট ও রেস্তোরাঁ গড়ে ওঠার অভিযোগ পাওয়া গেছে।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, “ইসিএ আইন অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় উচ্চ আদালতের স্থায়ী নির্দেশনা রয়েছে। এটি কোনোভাবেই লঙ্ঘনযোগ্য নয়। সৈকতে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে প্রশাসনিক উদ্যোগ আবারও নেওয়া হবে।”

অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা দাবি করছেন, তারা জেলা প্রশাসনের অনুমোদিত কার্ড সংগ্রহ করে এবং সরকারকে নির্ধারিত রাজস্ব প্রদান করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার আগেই আদালতের আদেশের কথা বলে তাদের উচ্ছেদ করা হয়েছে।

একাধিক ব্যবসায়ী জানান, কয়েক দফা উচ্ছেদ অভিযানের কারণে তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। তারা সরকারের নিয়ম মেনে ব্যবসা করতে চান, তবে উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

কামারখন্দে জৈব সারের নামে বর্জ্য বিতরণের অভিযোগ

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও উচ্চ আদালতের আদেশ অনুযায়ী জেলা প্রশাসন কয়েক দফা অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা উচ্ছেদের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন। আদালত এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন। রিটের জবাব দেওয়ার পর আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশবাদী ও সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের দখল ও অব্যবস্থাপনার কারণে সৈকতের পরিবেশ ও প্রতিবেশ বারবার হুমকির মুখে পড়ছে। উচ্চ আদালতের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন এবং নিয়মিত নজরদারি ছাড়া বালিয়াড়িকে স্থায়ীভাবে দখলমুক্ত রাখা সম্ভব হবে না বলে তারা মনে করছেন।

জে আই

  • সমুদ্র সৈকত
এ সম্পর্কিত আরও খবর
সমুদ্র সৈকতে শুভ্রতা ছড়াচ্ছেন পরীমণি 
সমুদ্র সৈকতে শুভ্রতা ছড়াচ্ছেন পরীমণি 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।