দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি এখন মালয়েশিয়ার লাংকাউই দ্বীপে আনন্দঘন মুহূর্ত উপভোগ করছেন। একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণের পর তিনি সন্তানদের সাথে নিয়ে সমুদ্রতটে সময় কাটাচ্ছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে সমুদ্রের পানি ভাসতে থাকা কয়েকটি মনোমুগ্ধকর ছবি শেয়ার করেছেন এই নায়িকা, যা তার প্রফুল্ল মেজাজের সাক্ষী হয়ে ওঠে। পরীমণির এই নতুন ছবিগুলো ভক্তদের মধ্যে ভালোবাসা আর উচ্ছ্বাসের সঞ্চার করেছে।
প্রকাশিত সেই ছবিতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় পরী সমুদ্রের পানিতে ভেসে আছেন এবং চোখে রোদ চশমা পরে নানা ভঙ্গিতে হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলছেন।
আর নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত সেইসব ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি জানি, শীতের সকালে এই রকম ছবি দেখলে কেমন লাগে। যাই হোক, শুভ সকাল। সঙ্গে হাসিমুখের ইমোজিও যুক্ত করেন তিনি।
শুটিংয়ের ব্যস্ততা আর কাজের চাপ থেকে খানিকটা স্বস্তি পেতেই এই মুহূর্তে দেশের বাইরে সময় কাটাচ্ছেন পরীমণি। তবে দূরে থাকলেও ভক্তদের কাছ থেকে দূরে যাননি একটুও। রুপালি পর্দায় ফেরার প্রস্তুতির ফাঁকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করে আগ্রহ আর কৌতূহল জিইয়ে রেখেছেন তিনি।
তবে শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরে থেমে থাকা চলচ্চিত্র ‘প্রীতিলতা’ দিয়ে আবার ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন পরীমণি। ২০২০ সালে কয়েক দিনের শুটিং শেষে নানা কারণে আটকে যাওয়া সিনেমাটির কাজ পুনরায় শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চট্টগ্রামে বাকি অংশের চিত্রায়ণ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ জানান, পরীমণির সঙ্গে বৈঠকের মাধ্যমে শুটিংয়ের সময়সূচি এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। ২০২১ সালে ‘প্রীতিলতা’র ফার্স্ট লুক প্রকাশের পর প্রীতিলতার চরিত্রে পরীমণির উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। এবার সেই অসম্পূর্ণ কাজ শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ নির্মাতা।
জে আই