দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল পরিমাণ তৈরি পোশাক পুড়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের ‘রাজশাহী স্টোর’ নামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন। পরে তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী উপ-পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, রাজশাহী স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পাশের আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
তবে রাজশাহী স্টোরের মালিক শফিকুল ইসলাম দাবি করেন, দোকানে থাকা প্রায় দুই কোটি টাকার তৈরি পোশাক আগুনে নষ্ট হয়েছে। এছাড়া মূল্যবান সামগ্রী ও নগদ অর্থসহ মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকারও বেশি হতে পারে বলে তিনি জানান।
জে আই