দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার কবরস্থান-সংলগ্ন একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারিয়া সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে স্থানীয় লক্ষীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন স্কুলের টিফিন বিরতির সময় একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে মারিয়ার একটি ঘটনায় আপত্তিকর পরিস্থিতির অভিযোগ ওঠে। পরে বিষয়টি সিসিটিভি ফুটেজে ধরা পড়লে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের ডেকে মুচলেকা নেয় এবং উভয় শিক্ষার্থীকে টিসি দেয়।
এরপর মারিয়া বাড়িতে মোবাইল ফোন রেখে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে রোববার বিকেলে স্থানীয়রা ঝোপের মধ্যে মরদেহ ও তার স্কুলব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জে আই