দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় আটদিন ধরে আটকে আছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের চেষ্টায় আসা পাঁচ যুবক। তীব্র রোদ-বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটছে তাদের।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান রোববার (২১ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত রোববার সকালে বিএসএফ ওই পাঁচ যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি তা প্রত্যাখ্যান করে। এরপর থেকে রৌমারীর গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্তের শূন্যরেখায় তারা আটকে পড়েন।
বিএসএফ ও বিজিবির অবস্থানের মাঝখানে থাকায় যুবকরা কোনো দেশের ভেতরে প্রবেশ করতে পারছেন না। স্থানীয় বাসিন্দারা এই মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, ঘটনার শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। তবে সংকটের অবসান কবে নাগাদ হবে, তা এখনও নিশ্চিত নয়।
এমএম/