দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর মনোহরদী উপজেলায় একটি কলাবাগানের প্রায় দুই শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
শুক্রবার (১৯ জুন) গভীর রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাররদিয়া গ্রামের নূর মোহাম্মদের কলাবাগানে এ ঘটনা ঘটে। নূর মোহাম্মদ জানান, ৬০ শতাংশ জমিতে সাগরসহ বিভিন্ন জাতের কলা চাষ করেছিলেন তিনি। বিকেলে কাজ করে বাড়ি ফেরার পর রাতে দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলে।
তিনি বলেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। সম্ভবত পরিকল্পিতভাবে আর্থিক ক্ষতি ও ভয় দেখানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পর পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর বাদশা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত পরিবার জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএম/