দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ সদর থানায় দায়ের করা এক ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিকে মামলা রুজুর মাত্র ৯ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তার ব্যক্তি মো. শরিফুল ইসলাম (৩০) নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরস্বতীপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৯ জুন) র্যাব জানায়, মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, গত ১১ জুন রাতে ওই নারীকে কৌশলে মহাদেবপুর উপজেলার কদমতলী মোড় এলাকায় নিয়ে ধর্ষণ করা হয়।
মামলা দায়েরের পর র্যাব-৫ এর সিপিসি-৩, জয়পুরহাটের আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে কদমতলী মোড় এলাকা থেকে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, মামলা রুজুর ৯ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএম/