দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার সদর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রের গুলি ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১৭ জুন) বিকেলে পাবনা সদর থানার ছাতিয়ানি বটতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পাবনা জেলার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে মো. আশরাফ সরদার (৫০) ও মো. আপীল শেখ (৫১) নামে দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ বোরের ১ রাউন্ড কার্তুজ, .২২ বোরের ৭ রাউন্ড কার্তুজ এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি, ড্যাগার, করাতসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯এ/১৯(এফ) ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, সন্ত্রাস, অস্ত্র ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে পাবনা জেলা পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
/অ