দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার আটঘরিয়ায় একটি ব্যাংক ভবনের ছাদে জমে থাকা পানি নিষ্কাশনের সময় বিদ্যুতায়িত হয়ে শাহাদাত হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার দেবোত্তর বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি মো. জব্বার হোসেনের ছেলে এবং দীর্ঘদিন ধরে দেবোত্তর বাজারের আকুল স্টোরে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, ব্যাংক ভবনের ছাদে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন করতে গেলে ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনের তারের সংস্পর্শে আসেন শাহাদাত। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের তারে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অসাবধানতাবশত বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে আসার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জে আই