দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পটিয়ায় পংকজ শীল (২৬) হত্যা মামলার প্রধান আসামি ও ঘটনার সঙ্গে জড়িত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) রাতে পটিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে প্রধান আসামি আবদুর রহমানকে (২৩) গ্রেপ্তার করা হয়। তিনি পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের বাসিন্দা এবং আবদুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, আবদুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাতেমা বেগম (১৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের জামাল উদ্দীনের মেয়ে।
গত কয়েকদিন আগে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পংকজ শীল। তিনি মিলন শীলের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত হন দুর্গাপদ চক্রবর্তীর ছেলে তিলক চক্রবর্তী (৩০)। তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত পংকজের মা ঝিনু শীল বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, পংকজ শীল হত্যা মামলার প্রধান আসামিসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জে আই