দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বসন্তপুর পূর্ব পাড়ার মো. শহীদের মেয়ে নাদিয়া আক্তার (১০) এবং ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের আবির হোসেন (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুরা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুরা উঠানে খেলছিল, তখন বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
জে আই