দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ ধরার জালে একটি অজগর সাপ ধরা পড়েছে। পরে সেটিকে নিরাপদে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে শ্রীমঙ্গলের ভাড়াউড়া এলাকার হাইল হাওরে মাছ ধরতে যান নবীন ও জাবেদ নামে দুই ব্যক্তি। মাছ ধরার সময় তাদের জালে একটি বড় সাপ আটকা পড়ে।
সাপটি দেখে আতঙ্কিত হয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন এবং বিষয়টি স্থানীয় বাসিন্দা কয়েছ মিয়াকে জানান।
খবর পেয়ে কয়েছ মিয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করেন।
উদ্ধারকারীরা জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাপটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরে অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে কিংবা ক্ষতি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জে আই