দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ি বন বিভাগ জনৈক জনপ্রতিনিধি নবদ্বীপ চাকমা’র বাড়িতে অভিযান চালিয়ে ১টি এশিয়াটিক ব্ল্যাক বিয়ার (কালো) প্রজাতি কালো ভালুক, ৬টি মায়া হরিণ ও ২টি বানর উদ্ধার করেছে খাগড়াছড়ি বন বিভাগ।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) খাগড়াছড়ি পৌরসভার তেঁতুল তলা এলাকায় খাগড়াছড়ি বন বিভাগের টিম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম টীমের যৌথ অভিযানে সাবেক ইউপি মেম্বার নবদ্বীপ চাকমার বাগানবাড়ি থেকে এসব প্রাণীগুলোকে উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, খাগড়াছড়ি বন বিভাগ বন্য প্রাণী রক্ষার্থে কাজ করে যাচ্ছে। তারাই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে খাগড়াছড়ি বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম টিমের যৌথ অভিযানে বন্যপ্রাণীগুলোকে উদ্ধার করতে সক্ষম হই।
তিনি বলেন, বন্যপ্রাণী ধরা বা মারা দণ্ডনীয় অপরাধ। যিনি প্রাণীগুলোকে এতোদিন লালনপালন করেছেন তিনি তার ভুল বুঝতে পারে এবং ভবিষ্যতে এ রকম কাজে লিপ্ত থাকবে না নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, মানুষের যেমন বাঁচার অধিকার আছে, তেমনি প্রাণীদের প্রকৃতিতে বাঁচার অধিকার রয়েছে। এসব প্রাণী প্রকৃতির অলংকার। দিন দিন বন উজার ও বন্যপ্রাণী শিকারের কারণে প্রকৃতি থেকে এসব প্রাণী দিনদিন হারিয়ে যাচ্ছে। আমরা যদি প্রাণীগুলোকে রক্ষা না করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রাণীগুলোকে চিনবে এবং দেখতে কি রকম সেটা তারা জানতে পারবে। বন এবং বন্যপ্রাণী যদি প্রকৃতিতে থাকে তাহলে বন সুন্দর এবং প্রকৃতি ভালো থাকবে।
এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বলেন বিভাগীয় বন কর্মকর্তা। পরে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা উদ্ধারকৃত প্রাণীগুলোকে কক্সবাজার ডুলা হাজারা সাপারি পার্কের প্রাকৃতিক বনে বিচরণের জন্য হস্তান্তর করেন।
আরএ