দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের রাজৈরে সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্যসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এ সময় বিএনপির জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত বলে অঙ্গীকার ব্যক্ত করেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামিদুর শাহ-আলম মিয়া।
শুক্রবার (১২ জুন) বিকেলে টেকেরহাট বন্দরে খালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামিদুর শাহ-আলম মিয়ার বাসভবনে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন সাবেক চেয়ারম্যান হামিদুর শাহ-আলম মিয়া ও বর্তমান ইউপি সদস্য সাগর মিয়াসহ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী। এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জীবন বোস, রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/অ