দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুকে (টিংকু) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ জুন) রাতে উপজেলার চালিতাবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।
পুলিশ জানায়, আটক টিংকু কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি সাবেক ইউপি চেয়ারম্যান। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় মোট ৪টি মামলা রয়েছে।
ওসি মারুফ হোসেন বলেন, সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন পর এলাকায় ফিরে তিনি নাশকতার পরিকল্পনা করছেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জে আই