দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর শহরতলীর চাঁচড়া মাগুরপট্টি এলাকায় এক ঘরে থাকা দুই নারীকে ধর্ষণের অভিযোগে রকি (৩৫) নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
আটক রকি চাঁচড়া ডালমিল এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। পুলিশের ভাষ্য, তার বিরুদ্ধে আগে একটি হত্যা মামলা ছিল এবং ওই মামলায় তিনি সাজাও ভোগ করেছেন।
বুধবার (১০ জুন) গভীর রাতে এক গৃহবধূ ও তার ননদের কিশোরী মেয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গৃহবধূর স্বামী তখন বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে রকি কৌশলে ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অন্ধকারে গৃহবধূ প্রথমে তাকে নিজের স্বামী বলে মনে করেছিলেন। পরে পরিস্থিতি বুঝতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর কিশোরীকে ধর্ষণ করে ঘটনাস্থল ত্যাগ করেন রকি বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
ঘটনার পর গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানান। পরে তারা কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে রকিকে আটক করে পুলিশ।
কোতোয়ালী থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগী দুই নারীর ডাক্তারি পরীক্ষা কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
জে আই