দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু ও নারী-পুরুষসহ ১২ জনকে বিএসএফ পুশইনের চেষ্টা করেছে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।
শুক্রবার (১২ জুন) ভোররাতে ভারতের পশ্চিবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা সীমান্ত দিয়ে বাংলাদেশের দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাথুয়া সীমান্তে পুশইনের এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির সহায়তায় ১৪৮ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ফেরত পাঠায়। বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছে। এদিকে বাংলাদেশ সীমান্তে বিজিবি ও জনতা অবস্থান নিয়েছে।
এ বিষয়ে ৪৭ বিজেবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, পুশইন করা ১২ জনকে শূন্যরেখায় ফেরত পাঠানো হয়েছে। পুশইনকৃতদের ফেরত নিতে বিএসএফকে পতাকা বৈঠক আমন্ত্রণ জানিয়েছেন তারা।
/অ