• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • চট্টগ্রাম

হল চালুর দিনই উদ্বোধনী ফলক থেকে মুছে ফেলা হলো সাবেক প্রাধ্যক্ষের নাম

দেশ টিভি ডেস্ক
  ০৯ আগস্ট ২০২৩, ১৭:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উদ্বোধন হওয়ার প্রায় দুই বছর পর চালু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের জন্য নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। তবে চালু করার দিনই বঙ্গমাতার ম্যুরালের উদ্বোধনী নামফলক থেকে মুছে ফেলা হয়েছে সাবেক প্রাধ্যক্ষ প্রকাশ দাশগুপ্তের নাম। বিষয়টি অসৌজন্যমূলক ও নৈতিকতা বিরোধী বলছেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকেরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৮ আগস্ট) বঙ্গমাতার জন্মদিন পালনের মাধ্যমে উদ্বোধন হওয়ার ২৩ মাস পর হলটি খুলে দেওয়া হয়। আগামী এক সপ্তাহের মধ্যে হলে শিক্ষার্থী তোলা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৬ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই হলে ৩১২ জন ছাত্রীর আবাসনের সুবিধা রয়েছে। আসন বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৌদ্ধ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৬০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। বাকি ৪০ শতাংশ মুসলিম ও অন্য সম্প্রদায়ের শিক্ষার্থীরা পাবেন। আপাতত বিভিন্ন হলে অবস্থানরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেওয়া হবে।

এদিকে হল চালুর দিনই হলে স্থাপিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরালের উদ্বোধনী নামফলক থেকে সাবেক প্রাধ্যক্ষ প্রকাশ দাশগুপ্তের নাম মুছে ফেলেছে বর্তমান হল প্রশাসন। ম্যুরালটি প্রকাশ দাশগুপ্ত প্রাধ্যক্ষের দায়িত্বে থাকাকালীন সময়ে ২০২১ সালের ০৮ আগস্ট হল প্রাঙ্গণে উন্মোচন করা হয়।

ম্যুরাল উদ্বোধনের ফলকে উদ্বোধক হিসেবে উপাচার্য শিরীণ আখতার ও সার্বিক তত্ত্বাবধানকারী হিসেবে সেই সময়কার প্রভোস্ট প্রকাশ দাশগুপ্তের নাম লেখা ছিল। তবে সেই উদ্বোধন ফলক থেকে মুছে দেওয়া হয়েছে তার নাম। বর্তমানে হলটির প্রাধ্যক্ষের দায়িত্বে আছেন অধ্যাপক উদিতি দাশ।

মঙ্গলবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ওই ম্যুরালটি উদ্বোধন ফলকে দেখা গেছে, উপাচার্য শিরীণ আখতারের নাম ছাড়া বাকি অংশ রঙের আবরণ দিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হলের বর্তমান প্রাধ্যক্ষ অধ্যাপক উদিতি দাশ বলেন, ‘এই হলটি ও অতীশ দীপঙ্কর হলের পেছনে সবচেয়ে বেশি অবদান পালি বিভাগের অধ্যাপক জিনবোধি ভিক্ষুর। কিন্তু তার নাম কোথাও রাখা হয়নি। বিষয়টি নিয়ে তিনি আপত্তি জানিয়েছেন। তাই প্রশাসনিক সিদ্ধান্তে নামফলক থেকে সাবেক প্রাধ্যক্ষের নাম আপাতত রঙ দিয়ে মুছে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার এটি (রঙ) তুলে ফেলব। এটা আমার একার সিদ্ধান্ত নয়।’

হলের সাবেক প্রাধ্যক্ষ প্রকাশ দাশগুপ্ত বলেন, ‘একটা নবনির্মিত হলের আসবাবপত্র ক্রয়, সাজানো, নীতিমালা থেকে শুরু করে ছাত্রী উঠানোর সব প্রক্রিয়া আমি দায়িত্বে থাকাকালীন সময়ে সম্পন্ন হয়েছে। এমনকি হলের উদ্বোধনও আমার তত্ত্বাবধানে হয়েছে। কিন্তু কয়েক মাস আগে কোনো যৌক্তিক কারণ ছাড়াই স্ট্যান্ড রিলিজের মাধ্যমে আমাকে প্রভোস্ট থেকে অব্যাহতি দেওয়া হয়। সর্বশেষ আজ হলে ছাত্রী উঠানোর দিন নামফলক থেকে আমার নামও মুছে দেওয়া হল। জানি না আমার প্রতি প্রশাসনের কেন এত ক্ষোভ। তবে এ ধরনের নাম মুছার সংস্কৃতি কোনো প্রশাসনের জন্যই মঙ্গল বয়ে আনবে না।’

বিষয়টিকে অসৌজন্যমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘এটি অসৌজন্যমূলক আচরণ ও নৈতিকতা বিরোধী কাজ। উদ্বোধনের সময় যখন একজনের নাম ছিল, তারমানে প্রশাসনের সম্মতিতেই ছিল। যে কোনো কারণেই হোক একজনের সঙ্গে মতপার্থক্য বা মতো বিরোধ সৃষ্টি হতে পারে, তাতে কী একজনের নাম ফলক থেকে মুছে দেওয়া যায়? এটা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি হতে পারে না।’

এদিকে হলের কার্যক্রম শুরু করার জন্য চার ধর্মের চারজন আবাসিক শিক্ষক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া নিরাপত্তা প্রহরী, অফিশিয়াল কার্যক্রম পরিচালনার জন্যও পর্যাপ্ত লোকবল অন্যান্য হল থেকে স্থানান্তর করা হয়েছে।

জেবি

  • হল
  • প্রাধাক্ষ্য
  • বিশ্ববিদ্যালয়
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
  • মুছে ফেলা
এ সম্পর্কিত আরও খবর
ভোলা-বরিশাল ব্রিজ হলে আমার স্বপ্ন পূরণ হবে: তোফায়েল
ভোলা-বরিশাল ব্রিজ হলে আমার স্বপ্ন পূরণ হবে: তোফায়েল
নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হলে ভবিষ্যৎ অনিশ্চিত: ইসি আনিছুর
নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হলে ভবিষ্যৎ অনিশ্চিত: ইসি আনিছুর
বিখ্যাত হলিউড অভিনেতা টম উইলকিনস মারা গেছেন 
বিখ্যাত হলিউড অভিনেতা টম উইলকিনস মারা গেছেন 
শুরু হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ
শুরু হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।