দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে আবার সাগরে মাছ ধরতে যাবেন পিরোজপুরের প্রায় সাড়ে পাঁচ হাজার জেলে। সরকার ইলিশসহ সামুদ্রিক মাছের প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছিল।
বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জেলেরা সাগরে রওনা দেবেন।
ইতোমধ্যে পিরোজপুরের পাড়েরহাট জেলে পল্লী ও মৎস্য বন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। ট্রলারে জ্বালানি ভর্তি, নৌকা মেরামত, বরফ সংগ্রহ, খাদ্যসামগ্রী মজুত এবং জাল গুছিয়ে প্রস্তুতি নিচ্ছেন জেলে ও ট্রলার মালিকরা। অনেকে পুরনো জাল মেরামত করছেন, আবার কেউ নতুন জাল তৈরি করছেন।
স্থানীয় জেলে আব্দুল কাদের মোল্লা বলেন, ‘মোরা দুই মাস ধরে সাগরে মাছ মারতে না যেতে পারায় পোলা মাইয়া লইয়া কষ্টে দিন কাটাইছি। এহন সাগরে যেতে পারলে কিছুটা শান্তি লাগবে।’ তিনি আরও বলেন, ‘আগামী দিন মধ্যরাইতে সাগরে যামু। আশা করছি ভালো মাছ পাবো। এতে করে দায় দেনা পরিশোধ করতে পারবো।’
পিরোজপুর জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি কমল দাস বলেন, নিষেধাজ্ঞার সময় ট্রলিং জাহাজ দিয়ে মাছ ধরার কারণে জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না। ট্রলিং জাহাজ রেনু পোনা নষ্ট করে মাছের বৃদ্ধি ব্যাহত করে। তিনি সাগরে ট্রলিং জাহাজ বন্ধের জোর দাবি জানিয়েছেন।জেলেরা উচ্ছ্বাসের পাশাপাশি মৌসুমি বৈরী আবহাওয়া ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। অনেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য দেখে সাগরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন
এমএম/