দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে একে অপরের বিরুদ্ধে করা পৃথক মামলায় স্বামী ও স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) দুপুরে উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবরে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন।
সুমনের পরিবারের অভিযোগ, বিয়ের দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহায়তায় চার ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে আদালতে চুরির মামলা করেন।
অন্যদিকে, নাসিমা আক্তার তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা দায়ের করেন।
শুনানিকালে আদালত পারিবারিক বিরোধ আপস-মীমাংসার উদ্যোগ নিলেও তা সফল হয়নি বলে জানা গেছে।
পরে পৃথক দুই মামলায় আদেশ দিয়ে আদালত যৌতুক মামলায় অভিযুক্ত স্বামী মো. সুমন এবং চুরির মামলার আসামি নাসিমা আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জে আই