দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ, নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ও গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার (১০ জুন) ভোর পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র ও কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গোলাকান্দাইলের মকবুল হোসেন ও বাবু লাল, বরপা এলাকার আকাশ, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ফরহাদ হোসেন ও রনি এবং কায়েতপাড়া দক্ষিণপাড়ার দিল মোহাম্মদ দিলু।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, অভিযানে ৮৫ বোতল বিদেশি মদ, ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৪১ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, মাদক উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
এমএম/