• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

 ‘মৃত’ ঘোষণার পর নড়ে ওঠা সেই নবজাতক মারা গেল

দেশ টিভি ডেস্ক
  ০৯ আগস্ট ২০২৩, ১৬:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার পর বাড়ি নেওয়ার পথে নড়ে ওঠা সেই নবজাতকটি অবশেষে মারা গেছে। এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৮ আগস্ট) রাত ১২টা ১৫ মিনিটের দিকে নবজাতককে মৃত ঘোষণা করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এর ১৩ ঘণ্টা আগে তাকে প্রথমবার মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসক। পরে বাড়ি নেওয়ার পথে নড়ে ওঠে শিশুটি। বিষয়টি টের পেয়ে তাকে আবারও হাসপাতালে এনে ভর্তি করান স্বজনরা। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জেলার ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বাড়মা গ্রামের মাদরাসা শিক্ষক সাইফুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন গত রোববার (৬ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিক প্রসবে (নরমাল ডেলিভারি) কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু নবজাতকের ওজন ছিল মাত্র ৯০০ গ্রাম। ২৬ সপ্তাহে জন্ম নেওয়া নবজাতককে এনআইসিইউতে (নবজাতক পরিচর্যা কেন্দ্রে) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টায় মৃত ঘোষণা করে মৃত্যু সনদ দেন নিওনেটোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার। মৃত্যু সনদে উল্লেখ করা হয়, অত্যন্ত কম ওজন ও সময়ের পূর্বে জন্ম নেওয়ায় মৃত্যু হয়েছে।

নবজাতকের মৃত্যুর খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে নবজাতকের মরদেহ গ্রহণ করে নিয়ে যান বাবা সাইফুল। সিএনজিচালিত অটোরিকশা দিয়ে যাওয়ার পথে সদরের চুরখাই এলাকায় যেতেই নবজাতক নড়াচড়া করে উঠে এবং নিঃশ্বাস নিতে শুরু করে। ওই অবস্থায় সিএনজিচালিত অটোরিকশা ঘুরিয়ে ফের দুপুর ২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে নেওয়া হলে নবজাতককে হাইফো অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে এনআইসিইউতে স্থানান্তর করে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুব হোসাইন। এরপর এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে নবজাতককে মৃত ঘোষণা করা হয়।

শিশুটির বাবা সাইফুল ইসলাম বলেন, দ্বিতীয়বার ভর্তির পর চিকিৎসকরা খুব গুরুত্বসহকারে চিকিৎসা করেছেন। অনেকটা সময় অক্সিজেনের বাইরে ছিল বাচ্চা। আমি যা হারাবার হারিয়েছি। কারো বিচার চাই না। তবে আর কারও সঙ্গে যেন এমনটি না হয়।

এদিকে এ ঘটনায় বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিওনেটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নজরুল ইসলাম বলেন, এক হাজার গ্রামের নিচে ওজনের বাচ্চা বাঁচার রেকর্ড আমাদের এখানে নেই। রাত ১২টার পর নবজাতকের মৃত্যু হয়েছে। কারো গাফিলতি ছিল কি না তা জানার জন্য তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

  • ময়মনসিংহ
  • নবজাতক
  • মৃত্যু
  • চিকিৎসক
  • দেশ টিভি
  • দেশ টিভি অনলাইন
এ সম্পর্কিত আরও খবর
হাসপাতালের গেটে সন্তানপ্রসব, মারা গেল নবজাতক
হাসপাতালের গেটে সন্তানপ্রসব, মারা গেল নবজাতক
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।