• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • রাঙ্গামাটি

রাঙামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি, আশ্রয়কেন্দ্রে ৫ শতাধিক পরিবার

দেশ টিভি ডেস্ক
  ০৯ আগস্ট ২০২৩, ১৬:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। শুধু বাঘাইছড়ি পৌর এলাকার চৌমুহনী চত্বর ব্যতীত প্রায় পুরো বাঘাইছড়ি এখন পানির নিচে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

উপজেলা প্রশাসনের তথ্য মতে, বাঘাইছড়ি উপজেলার বেশিরভাগ স্কুল-কলেজ, মাদরাসাকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে প্রায় পাঁচ শতাধিক পরিবার বর্তমানে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ আগস্ট) রাতে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও বাঘাইছড়ি পৌরসভার উদ্যেগে আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় এক হাজার জনের জন্য রাতের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) দুপুরের জন্যও খাবার তৈরি হচ্ছে।

বাঘাইছড়ি পৌর এলাকার পাশাপাশি মারিশ্যা, সারোয়াতলী, খেদারমারা, আমতলী ও সাজেক ইউনিয়নেরও বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি অবস্থায় আছেন ইউনিয়নের বাসিন্দারা। প্লাবিত হওয়া ইউনিয়নগুলোতেও আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে আশ্রয় নিয়েছেন কয়েকশত পরিবার।

সারোয়াতলী এলাকার বাসিন্দা আব্দুল ওয়াহাব বলেন, প্রতিবছর বৃষ্টি হলেই বাঘাইছড়ির নিচু এলাকাগুলো প্লাবিত হয়। আমরা পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছি। আজ ৩দিন হয়ে গেল বাসা ডুবে গেছে। আমরা খাবারসহ বিশুদ্ধ পানির কষ্টে আছি। পানি না নামলে এই কষ্ট আরও বাড়বে।

বাঘাইছড়ি সদরের মাদরাসা পাড়া এলাকার বাসিন্দা শারমিন আক্তার বলেন, আজ দুইদিন হলো বাসায় পানিবন্দি অবস্থায় আছি। বৃষ্টিও কমছে না পানিও নামছে না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে গেছে। আমরা খুব মানবেতর জীবন কাটাচ্ছি।

ইতোমধ্যে বাঘাইছড়ির বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি বাঘাইছড়ি পৌর এলাকায় বন্যার্তদের জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে। বুধবার বিকেল থেকে পৌর এলাকায়ও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, গত বুধবার থেকে টানা বর্ষণের ফলে বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকাল থেকে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। উপজেলার প্রায় ৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং গতকাল থেকে আশ্রয়কেন্দ্রে নিয়মিত খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়া বন্যার্তদের জন্য ২০ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোতে চালসহ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান আছে।

জেবি

  • রাঙ্গামাটি
  • বাঘাইছড়ি
  • পানিবন্দি
  • মানবেতর
  • বন্যার্ত
  • দেশ টিভি
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।