দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের পুরাতন বাজার সংলগ্ন এলাকার একটি বসতঘর থেকে ১৬ বছর বয়সী তুহিন হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পরিবারে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের কারণে তুহিনের বাবা কারাগারে রয়েছেন এবং মা বর্তমানে নানা বাড়িতে অবস্থান করছিলেন। ফলে তুহিন বাড়িতে একাই থাকত।
প্রতিবেশীরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঘর থেকে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তারা সন্দেহ করেন। পরে ঘরের ভেতরে প্রবেশ করে গলায় গামছা পেঁচানো অবস্থায় তুহিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তবে ঘরের দরজা খোলা ছিল নাকি বন্ধ ছিল এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন মত পাওয়া গেছে।
নিহতের মা শেফালী বেগম বলেন, ছেলের সঙ্গে শেষ সময়ে তার কোনো কথা হয়নি এবং তার মোবাইল ফোনও বন্ধ ছিল। তিনি আরও জানান, পরিবারের অভ্যন্তরীণ বিরোধ এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট ছিল।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জে আই