দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর গলাচিপায় মারজিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।
রোববার দুপুরে উপজেলার হরিদেবপুর ফেরিঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহতের বাবা মো. আলতাফ হোসেন হাওলাদার বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় স্বামী মো. রাসেল হাওলাদার, মো. লিমন, মো. বাচ্চু ও মোসা. মাসুমা বেগমকে আসামি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, প্রায় আড়াই বছর আগে গোলখালী ইউনিয়নের চর হরিদেবপুর এলাকার মো. রাসেল হাওলাদারের সঙ্গে মারজিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হতো। গত ৪ জুন যৌতুকের বিষয় নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মারজিয়ার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএস/