• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী

আর্জেন্টিনার জার্সি পরে এলে অর্ধেক ভিজিট ফি, পটুয়াখালীর চিকিৎসকের ব্যতিক্রমী ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি
  ০৫ জুন ২০২৬, ১৯:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের আবহে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন পটুয়াখালীর ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের সমর্থক এই চিকিৎসক ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ চলাকালে তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে এলে রোগীদের কাছ থেকে অর্ধেক ভিজিট ফি নেওয়া হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে আসলে ভিজিট ফি হাফ।’

ডা. হাবিবুর রহমান জানান, পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালে তার চেম্বার। বর্তমানে তার নিয়মিত ভিজিট ফি ৬০০ টাকা। তবে বিশেষ এই অফারের আওতায় আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের ৩০০ টাকা ভিজিট ফি দিতে হবে।

ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে বিশ্বকাপ উন্মাদনার আনন্দঘন প্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ চিকিৎসাসেবার সঙ্গে ফুটবলপ্রেমকে যুক্ত করার এ উদ্যোগকে অভিনব ও ব্যতিক্রমী বলে মন্তব্য করেছেন।

বর্তমানে ডা. হাবিবুর রহমান পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি ব্যথা ব্যবস্থাপনা বিষয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপকে ঘিরে মানুষের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সেই আনন্দকে ভিন্নভাবে উদযাপনের ভাবনা থেকেই এই উদ্যোগ। এটি সম্পূর্ণ খেলাধুলার প্রতি ভালোবাসা ও আনন্দ ভাগাভাগির উদ্দেশ্যে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি আর্জেন্টিনা সমর্থকদের জন্য আমার পক্ষ থেকে একটি বিশেষ শুভেচ্ছা। এতে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না; বরং ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দের একটি উপলক্ষ তৈরি হবে।’

চিকিৎসকের এমন ঘোষণায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পোস্টটি শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

আর্জেন্টিনা সমর্থক আরিফুল হক বলেন, ‘বিশ্বকাপ উপলক্ষে নানা ধরনের অফার দেখা গেলেও কোনো চিকিৎসকের পক্ষ থেকে এমন উদ্যোগ সত্যিই ব্যতিক্রমী।’

আরেক সমর্থক আল ইমরান বলেন, ‘আমি নিজেও আর্জেন্টিনার ভক্ত। ডাক্তারের এই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে এবং বিশ্বকাপের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে।’

আরও পড়ুন

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

যে কারণে প্রত্যাহার হলেন ঝিনাইদহের পুলিশ সুপার

বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে ১১২ পুকুর পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

সমর্থক সোহানা বলেন, ‘ডাক্তারের মতো সবারই উচিত নতুন নতুন কিছু চমক দেওয়া, যা মানুষের উপকারে আসে।’

উল্লেখ্য, গত বিশ্বকাপেও ডা. হাবিবুর রহমান আর্জেন্টিনা সমর্থকদের জন্য দুটি খাসি জবাই করে ভোজের আয়োজন করেছিলেন। এবারও তার ব্যতিক্রমী উদ্যোগ ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এমএস/

  • পটুয়াখালী
এ সম্পর্কিত আরও খবর
হানি ট্র্যাপ মামলার আসামির জামিনে ক্ষোভ, কাফনের কাপড় পরে মানববন্ধন
হানি ট্র্যাপ মামলার আসামির জামিনে ক্ষোভ, কাফনের কাপড় পরে মানববন্ধন
পটুয়াখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি আটক
পটুয়াখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি আটক
পটুয়াখালীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
পটুয়াখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।