দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কয়ড়া ইউনিয়নের চড়ইমুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম চড়ইমুড়ী গ্রামের দুলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রফিকুল বিকেলে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের পরিবারের সদস্যরা জানান, তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল উল্লাপাড়া অফিসার্স ইনচার্জ মোক্তারুজ্জামান বলেন, ‘ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সরকারি সহায়তা প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
/অ