দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি দক্ষিণ তেহমুনী ট্রাফিক চত্বর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ আলম ভূঁইয়া, এনডিসি হাবিবুর রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল, দৈনিক মেঘনার পাড় পত্রিকার সম্পাদক মো. আব্বাস হোসেন, ভোরের মালঞ্চ পত্রিকার সম্পাদক মেরুন হাসান রাজুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। তাই ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
এমএস/